ভূমিকা
এখন মোবাইল খুললেই বিভিন্ন ধরনের গেম এর অ্যাড দেখা যায়, এই মোবাইল গেম থেকে সাবধান এই গেমগুলিতে বিভিন্ন রকম আপনাকে লালজ দিয়ে আকর্ষিত করে, যখনই আপনি লোভে পড়ে এই গেমগুলি ডাউনলোড করবেন, এবং গেম গুলিতে রিচার্জ করবেন, কিছুক্ষণের মধ্যে আপনাকে কিছু পয়সা জেতার জন্য সুযোগ দেবে। এবং পরক্ষণেই যখন আপনি গেমগুলোর প্রতি হাবী হবেন, এতে এমন সব সফটওয়্যার লাগানো আছে আপনার মনকে সে পড়তে পারে, এবং আস্তে আস্তে আপনার সমস্ত পয়সা লুটে নেবে।
গেমের প্রতি আমার অভিজ্ঞতা
বিভিন্ন রকম গেমের বিজ্ঞাপন দেখে আমি আকর্ষিত হই, এবং বেশ কিছু গেমের অ্যাপ আমি ডাউনলোড করি, এবং গেমগুলি খেলতে খেলতে দশ দিনের ভেতরে আমি প্রায় ১৫ হাজার টাকা জিতে যাই। এরপর এর প্রতি আমার লোভ বাড়তে থাকে, কিন্তু পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমার জেতা সমস্ত টাকা আমি হেরে যাই।
এই গেমগুলি আমার উপর এত হাবী হয়ে গিয়েছিল যে আমার ব্যাংকের সমস্ত টাকা আস্তে আস্তে খালি হতে থাকে, তাই আমি সবাইকে অনুরোধ করব মোবাইল গেম থেকে সাবধান এই গেমগুলি আপনার জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে।
বিজ্ঞাপন মানুষের উপর প্রভাব
আপনার কাছে একটি মোবাইল ফোন আছে ফোনটি যখনই আপনি ব্যবহার করার জন্য খুলবেন, তখনই আপনি কোন না কোন গেমের বিজ্ঞাপন দেখতে পাবেন। যারা এই বিজ্ঞাপনগুলি দেয় তারা তো পয়সা নিয়েই বিজ্ঞাপনগুলি তৈরি করে।
দেখবেন তারা দেখাচ্ছে শুধু তারা জিতেই যাচ্ছে, হাজার হাজার টাকার জেতা তাদের কাছে যেন কোন ব্যাপারই না। এই বিজ্ঞাপনগুলি দিয়ে মানুষের লোভ আরো বাড়িয়ে তোলে, তাই মোবাইল গেম থেকে সাবধান যখন দেখে আকর্ষিত না হওয়ায় ভালো।
চিকেন রোড সেলিব্রেটি বিজ্ঞাপন
এই গেমগুলি থেকে অনেক আগেই আমি বিদায় নিয়েছিলাম। কিন্তু কিছুদিন ধরে মোবাইল খুললেই দেখি বড় বড় সেলিব্রেটিরা বিজ্ঞাপন দিচ্ছেন এমন কি আমাদের ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত বিজ্ঞাপন তখন দিচ্ছেন, তা দেখে আমার মনে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়। আমাদের দেশের রাষ্ট্রপতি যখন বিজ্ঞাপন দিচ্ছেন তখন এর মধ্যে কিছু সত্যি নিশ্চয়ই আছে।
কিন্তু গেম ডাউনলোড করে যখন রিচার্জ করার পরে গেম খেলতে চালু করি, তখন বুঝতে পারলাম এর সমস্তটাই ভূয়ো। তাই আমি বলি মোবাইল গেম থেকে সাবধান এসব বিজ্ঞাপন থেকে সাবধানে থাকুন।
মোবাইল গেম থেকে সাবধান টেকনোলজির খারাপ দিক
টেকনোলজি মানুষের জীবনকে বদলে দিয়েছে এর যথেষ্ট ভালো দিক রয়েছে, কিন্তু এর কিছু খারাপ দিক রয়েছে, যার মধ্যে রয়েছে এই গেমিং অ্যাপ,
মানুষ কষ্ট করে রোজগার করে নিজের সন্তান সংসার নিয়ে শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু অনেক মানুষের জীবনে এই গেমিং অ্যাপগুলি ঘরের মধ্যে অশান্তি ডেকে আনছে।
যে পয়সা তার সন্তানের শিক্ষা এবং সংসারের প্রতি খরচ করা দরকার সেই পয়সাগুলি এই গেমিং অ্যাপগুলি লুটে নিচ্ছে, তাই মোবাইল গেম থেকে সাবধান, এর থেকে অনেক দূরে থাকুন।
সেলিব্রেটিদের প্রতি অভিযোগ
সেলিব্রিটিরা হল আমাদের জীবনের আইডেল, তাদের দেখে আমরা অনেক কিছু শিখি এবং সবাই তাদের মতো হওয়ার চেষ্টা করে। এই সেলিব্রেটিদের মধ্যে রয়েছে যেমন খেলোয়াড় ফিল্মস্টার যাদের আমরা আইডেল মনে করি, আর এরাই সামান্য কিছু পয়সার জন্য এইসব গেমিং অ্যাপ এর বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
কিন্তু এরা এই সাধারণ মানুষের কথা একবারও ভাবেনা যে এই অ্যাডভার্টাইসের জন্য সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে তাই আমি বলব মোবাইল গেম থেকে সাবধান, কোন সেলিব্রিটির বিজ্ঞাপন দেখে কোন খারাপ ডিসিশন নেবেন না।
সরকারের করণীয় কি?
যত দিন যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এই গেমিং অ্যাপগুলি মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এর জন্য কি সরকারের কিছু করণীয় নেই, শুধুমাত্র সরকার কিছু ট্যাক্সের জন্য সাধারণ মানুষের জীবন যদি বিপন্ন হচ্ছে সেদিকে সরকারের কি কোন খেয়াল নেই, আমার মনে হয় সাধারণ মানুষের কথা ভেবে সরকারের ডিসিশন নেয়া দরকার, এইসব গেমিং অ্যাপ গুলোকে ব্যান্ড করা দরকার।
আর এইসব গেমিং অ্যাপে যারা যারা বিজ্ঞাপন দেয় তাদের প্রতিও একসান নেওয়া দরকার। তাই আমি একটা কথাই বলবো মোবাইল গেম থেকে সাবধান নইলে আপনার জীবন এলোমেলো হয়ে যেতে পারে।
উপসংহার
সমস্ত মানুষ ভালো একটু থাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে। আর এইসব গেমিং অ্যাপ সেই খুশি টুকু কেউ কেড়ে নেয় তাই মোবাইল গেম থেকে সাবধান এসবের দিকে নজর না দিয়ে, নিজের সংসার ও সন্তানের প্রতি নজর দিন। এসব গেমিং অ্যাপ আপনার জীবনের সমস্ত খুশি কেড়ে নিতে পারে।
লোভ মানুষকে সর্বশ্রান্ত করে দিতে পারে, একটা কথাই বলব মনের ভুলেও এই গেমিং অ্যাপ এর উপরে আকৃষ্ট হবেন না আপনার আমার সবার জীবন সুখ স্বাচ্ছন্দে ভরে উঠুক এটাই কামনা করি।